শনিবার, ২০ Jun ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিল্প পুলিশের এসআই মো. সাইফুর রহমান (৫০) নিহত হয়েছেন। এতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের মোঘরখাল এলাকায় ঢাকা বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় সাইফুর রহমানকে গাজীপুর শহীদ তাজউদ্দিন হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার এসআই সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত এসআই মো. সাইফুর রহমান ঠাকুরগাঁওয়ের সদর থানার কৃষ্টপুর কচুবাড়ী গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি গাজীপুর শিল্পপুলিশে কর্মরত ছিলেন। আহত কনস্টেবলের নাম তৌহিদুর আলম তুহিন।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের বাসন থানার এসআই শফিউল আলম ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসআই সাইফুর রহমান ও কনস্টেবল তৌহিদুর আলম তুহিন মোটরসাইকেলযোগে গাজীপুর শিল্পপুলিশ লাইনে যাচ্ছিলেন। পথে বিকেল পৌনে ৫টার দিকে মোগরখাল এলাকায় পৌঁছলে একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।

এতে তারা সড়কে ছিটকে পড়েন। সাইফুর রহমান বুকে এবং তুহিন হাতে আঘাত পান। এ সময় পুলিশ এবং আশপাশের লোকজন তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সাইফুর রহমান মারা যায়। আহত তুহিন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসআই শফিউল আলম জানান, কাভার্ডভ্যান জব্দ, এর চালক আরিফ (২০) ও সহযোগী আমজাদ হোসেনকে (১৯) আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com