বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সিংড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২

সিংড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২


নাটোরের সিংড়ায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার পূর্বকালাইকুড়ি গ্রামের বৈরাগী পাড়ার চানাচুর ব্যবসায়ী শ্রী মকুল মহন্ত (৪৫)।

বৃহস্পতিবার সঁন্ধ্যা সাড়ে ৬ টায় নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, একটি মালবাহী ট্রলি নিয়ে মকুল মহন্ত সিমেন্ট ও খুঁটি নিয়ে চাঁচকৈড় হাট থেকে ফেরার পথে বগুড়াগামী একটি বাস ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মকুলের মৃত্যু হয়।

এ ঘটনায় পাকুড়িয়া গ্রামের ট্রলি চালক মুন্নাফ ও বিক্রমপুর গ্রামের মিস্ত্রী জহুরুল গুরুতর আহত হয়।স্থানীয়রা উদ্ধার করে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com