মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে ট্রাক চাপায় নিহত ২

গাজীপুরে ট্রাক চাপায় নিহত ২

গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের বাসন থানার এসআই মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই শাহাদাত হোসেন জানান, রাত পৌনে ১১টার দিকে ব্যাটারিচালিত রিকশার চালক নাজিম একজন যাত্রী নিয়ে ইসলামপুর সড়ক থেকে ঢাকা বাইপাস সড়কে ওঠে ভোগড়া বাইপাসের দিকে যাওয়ার সময় সেটি উল্টে যায়। তখন বিপরীত দিক আসা ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে যায়।

রিকশাচালক নাজিম (২২) দিনাজপুরের ফুলবাড়ী থানার চকিয়েপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি নাওজোর এলাকায় ভাড়ায় বসবাস করতেন। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।

এসআই শাহাদাত হোসেন জানান, লাশ দুটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com