শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
নবীনগরে গ্রাম্য আধিপত্ব বিস্তারে আবারো সংর্ঘষ!আহত ২০

নবীনগরে গ্রাম্য আধিপত্ব বিস্তারে আবারো সংর্ঘষ!আহত ২০

গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটেই চলেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।ক’দিন পরপরই ভয়াবহ রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনায় আলোচনা-সমালোচনার শিরোনাম হয় এ উপজেলা। এবার উপজেলায় রতনপুর ইউনিয়নের দুই গ্রামে আধিপত্ব বিস্তারে ঘটেছে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন গুরুত্বর আহত হয়েছেন। আহতদের নবীনগর সদর সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের বাজেবিশাড়া ও দুবাচাইল গ্রামের আবুল হোসেন ও রতনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রুহুল আমিনের নেতৃত্বে ঘটে আজকের সংর্ঘষের ঘটনা।

এলাকাবাসী জানায়, দুটি গ্রুপের মধ্যে মামলা-হামলা ও লুটপাটের ঘটনা ধারাবাহিক ভাবে দীর্ঘদিন ধরে চলে আসছে। বুধবার সন্ধ্যায় দুবাচাইল গ্রামের সীমান্তবর্তী মুরাদনগর উপজেলার পিপিড়িয়াকান্দি বাজারে আবুলের সাথে রুহুল আমিন চেয়ারম্যানের সমর্থক আরজু মিয়ার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রাতভর সংগবদ্ধ হয়ে প্রস্তুুতি নিয়ে গতকাল ১১ জুন বৃহস্পতিবার সকালে দুই গ্রুপের লোকজন টেটা, বল্লম, তীর, ককটেল,সহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে দুবাচাইল দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সংঘর্ষের লিপ্ত হয়।

এ সময় ককটেল বিস্ফোরণ ও দেশীয় বন্দুকের ছড়া গুলি ও তীরের আঘাতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয় এবং একটি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।রক্তক্ষয়ী এই সংর্ঘষের ঘটনায়
আহতরা হলেন, সেলিম রেজা, নাইম, আলাল মিয়া, শিপন, রাজিব, আলী আজ্জম, রাসেল, মোশারফ, ফজলু মিয়া, ওয়াসিম, মো. অপু, লিটন মিয়া, ফারুক আহমেদ, সুজন মিয়া, কাদির মিয়া, সফিক, শরিফসহ আরো অনেকে। তাদের মধ্যে নাইমের শরীরে গুলি ও বুকে তীরের আঘাত লাগে, তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে প্রথমে কুমিল্লা ও পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। সেলিম মিয়ার দুটি পা পিটিয়ে ভেঙ্গে ফেলা হয়েছে। আহতদের কুমিল্লাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নবীনগর থানার ওসি (তদন্ত) রুহুল আমিন বলেন, সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাজেবিশাড়া গ্রামের স্থানীয় ওয়ার্ড মেম্বার ফকরুল ইসলামকে আটক করেছে পুলিশ।এছাড়া ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে সংঘর্ষ ও লুটপাটের ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com