সোমবার, ১৫ Jun ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
টঙ্গীতে তুলার গুদাম পুড়ে ছাই

টঙ্গীতে তুলার গুদাম পুড়ে ছাই

গাজীপুর মহানগরীর টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বুধবার (১৭ নভেম্বর) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, ভোর ৫টার দিকে টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকার শহিদুল ইসলামের তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৬ ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে আগুনে ওই গুদামে থাকা তুলা ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা যাবে বলে জানান স্টেশন অফিসার ইকবাল হাসান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com