বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ছাদ থেকে পড়ে বাঁশখালীর মাদ্রাসা ছাত্র সৈয়দ নুরের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

ছাদ থেকে পড়ে বাঁশখালীর মাদ্রাসা ছাত্র সৈয়দ নুরের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মদুনা ঘাট ইউনুছিয়া ফতহুল উলুম মাদ্রাসার ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাদ্রাসা ছাত্রের নাম সৈয়দ নুর(২৩)। সে বাঁশখালী উপজেলার ৯ নং গন্ডামারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিন বড়ঘোনা চকরিয়া খালীর দরিদ্র মৎস্যজীবি নুরুল আবছারের প্রথম পূত্র। নিহত ইউনুস ইউনুছিয়া মাদ্রাসার জামা’তে উলার ছাত্র।
১৮ নভেম্বর’২০ ইং বুধবার সকাল ১১ টার সময় গোসল শেষ করে মাদ্রাসার ৩ তলা ভবনের ছাদে কাপড় শুকাতে রশি লাগাতে গিয়ে তিন তলা ভবন থেকে পড়ে গেলে সাথে সাথে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করে।


বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার।
আলাউদ্দিন তালুকদার বলেন, রাউজান থানাধীন মদুনাঘাট এলাকার ইউনুছিয়া মাদ্রাসার ছাত্র সৈয়দ নুর তিন তলা ভবনের ছাদে কাপড় শুকাতে রশি লাগাতে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আর এই দি‌কে সৈয়দ নুরের আকস্মিক মৃত্যু সংবাদ পরিবারে পৌঁছার সাথে সাথে তার পরিবারে শো‌কের মাতম সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। তারা কোন ভা‌বে বিশ্বাসও ক‌রতে পার‌ছেনা ছে‌লের এ‌হেন মৃত‌্যুর বিষয়‌টি, সৈয়দ নুরের মৃত্যুতে এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com