শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে হঠাৎ আগুনে পুড়ে গেল মাইক্রোবাস

গাজীপুরে হঠাৎ আগুনে পুড়ে গেল মাইক্রোবাস

গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ অগ্নিকাণ্ডে একটি মাইক্রোবাস পুড়ে গেছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।

কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মনিরুজ্জামান জানান, কালিয়াকৈরের মৌচাক রেন্ট-এ কার থেকে মাইক্রোচালক সোহেল ভাড়ায় যাত্রী বহন করে থাকেন।

প্রতিদিনের মতো শুক্রবার সকালে মৌচাক রেন্ট-এ কারে মাইক্রোবাসটি নিয়ে বেরিয়ে যান চালক। ভাড়া না হওয়ায় সারাদিনই এটি স্ট্যান্ডে পার্কিং করে রাখা হয়।

রাত ৯টার দিকে মাইক্রোবাসটি বাসায় নিয়ে যাওয়ার জন্য চালক সোহেল ভেতরে উঠে চালু করার সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে। পরে সোহেল কৌশলে সেটি থেকে বেরিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই সেটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com