বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত দুই জন । বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত দুই জন । বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে একটি মাহেন্দ্রর সংঘর্ষে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ সদরের বেলতলী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ময়মনসিংহগামী একটি মাহেন্দ্র সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুই মাহেন্দ্র যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত আরো তিন যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।


কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com