বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নামধারী মহিলা সাংবাদিকের পেটের ভিতর ইয়াবা বহন করে আটক।

নামধারী মহিলা সাংবাদিকের পেটের ভিতর ইয়াবা বহন করে আটক।

পটুয়াখালীতে নামধারী নারী সাংবাদিক পরিচয়েচয়ে পেটের ভিতরে ইয়াবা ট্যাবলেট বহনকালে মোসা: লিপি আক্তার(২৫) নামের এক নারী মাদক কারবারীকে আটক করেছে জেলা ডিবি পুলিশের সদস্যরা।

১২ নভেম্বর বৃহস্পতিবার পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পটুয়াখালী সেতুর টোল প্লাজা থেকে ওই নারী মাদক কারবারীকে আটক করা হয়।

পরে শহড়ের স্থানীয় বায়োসেভ ক্লিনিকে নিয়ে তার পেট এক্স-রে করা হলে পেটের ভিতরে একাধিক প্যাকেট ইয়াবা সাদৃশ্য বস্তু বহনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানায় পুলিশ। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলা ডিবি পুলিশের একটি দল পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পটুয়াখালী সেতুর টোল প্লাজাস্থলে ওঁৎ পেতে থাকে।

কিছুক্ষন পর টোল প্লাজা অতিক্রমকালে ওই নারী মাদক কারবারিকে আটক করা হয়। তিনি আরো বলেন, আটককৃত লিপি আক্তার ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করলে পুলিশ লিপিকে শহড়ের বায়োসেভ ক্লিনিকে নিয়ে পেট এক্স-রে করায়। এতে ইয়াবা বহনের বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। এক্স-রে রিপোর্টে দেখা যায় অন্তত ১০ টি প্লাষ্টিক প্যাকেট রয়েছে ওই নারীর পেটের ভিতর। অভিযানকালে ওই নারীর কাছ থেকে “দৈনিক হক ইনসাফ” নামীয় একটি গনমাধ্যম প্রতিষ্ঠানের পরিচয় পত্র উদ্ধার করে পুলিশ।

তবে গনমাধ্যমের ওই পরিচয় পত্রে সঠিক নামের বদলে শ্রাবনী আক্তার নাম ব্যবহার করা হয়েছে বলে স্বীকার করে ওই নারী। আটককৃত লিপি জানায়, বরিশাল থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে পটুয়াখালী-বরগুনায় সরবরাহ করেন তিনি। তিনি বরগুনা জেলার গোলবুনিয়া ইউনিয়নের বুনিয়ার চরের বাসিন্দা লিটন হাওলাদারের মেয়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com