বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সুন্দরবনের কালীনগরে গাঁজাসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড

সুন্দরবনের কালীনগরে গাঁজাসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড


সুন্দরবন সংলগ্ন কালীনগর খেয়াঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪৪০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি নলিয়ান স্টেশানের অপারেশন দল।
শনিবার গভীর রাতে গাঁজাসহ সাহাবুদ্দিন শেখ (৩২) নামের মাদক এক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা সাব লেফটেন্যান্ট এম মমিনুল ইসলাম।


তিনি জানান, শনিবার গভীর রাতে সুন্দরবন সংলগ্ন কালীনগর খেয়াঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪৪০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করতো। আটক মাদক ব্যবসায়ী হলেন কালীনগর গ্রামের বাসিন্দা মোঃ সামাদের ছেলে। আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই গাঁজা ও ইয়াবার ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছে কোস্টগার্ড। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক অভিযোগ থাকলেও এতদিন ছিলেন ধরাছোঁয়ার বাইরে ।

আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পাইকগাছা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ার পর তাদের জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
কোস্টগার্ড কর্মকর্তা সাব লেফটেন্যান্ট এম মমিনুল ইসলাম আরো জানান, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে যেকোন ধরনের সন্ত্রাসী তৎপরতা, বনদস্যু জলদস্যুদের অপতৎপরতা, মাদক ব্যবসায়ীদের নির্মুল করা সহ ও বন্যপ্রাণী পাচারকারী এবং নিধনকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com