শনিবার, ২০ Jun ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
টঙ্গীতে কাভার্টভ্যানের ধাক্কায় নিহত ১

টঙ্গীতে কাভার্টভ্যানের ধাক্কায় নিহত ১

গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী চেরাগআলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তির নাম মোঃ আব্দুল কাদের সবুজ(৫৬)। তাঁর বাড়ি গাজীপুরা মোল্লাহবাড়ি মসজিদ এলাকায়। তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা। তিঁনি একটি মোটরসাইকেলে করে ঢাকা যাচ্ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত কাদের মঙ্গলবার সন্ধ্যায় তার এক পরিচিতজনের সঙ্গে মোটরসাইকেলে করে গাজীপুর থেকে ঢাকা যাচ্ছিলেন। তিনি ছিলেন মোটরসাইকেলের পেছনে বসা। রাত আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে মোটরসাইকেলটি টঙ্গীর চেরাগআলী এলাকায় পৌঁছালে হঠাৎ করে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক মোঃ হুমায়ন কবির বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com