বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গাজীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গাজীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে কড্ডা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম।

নিহত সত্য রঞ্জন দেবনাথ (৪০) নরসিংদীর পলাশ থানার পণ্ডিতপাড়া এলাকার সুভাষ দেবনাথের ছেলে। তিনি কড্ডা পাওয়ার প্লান্টে হেলপার পদে চাকরি করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, সকাল সাড়ে ৮টার দিকে সত্য রঞ্জন দেবনাথ নরসিংদীর গ্রামের বাড়িতে যাওয়ার জন্য কড্ডা ট্রাকস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এক পর্যায়ে তার স্ত্রী ওই মোটরসাইকেলে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে যান। এসময় পেছন দিক থেকে আসা চান্দনা চৌরাস্তাগামী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সত্য রঞ্জন দেবনাথ মৃত্যু হয়।

এসআই কামরুল ইসলাম আরও জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com