শনিবার, ২০ Jun ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

গাজীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

গাজীপুরের কাপাসিয়া উপজেলার উত্তর খামের এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তাদের অধিকাংশই ইটভাটার শ্রমিক বলে জানা গেছে।

শুক্রবার সকালে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

কাপাসিয়া থানার এসআই সুমন খান জানান, কাপাসিয়া উপজেলার উত্তর খামের এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে সম্রাট ট্রান্সলাইন (প্রাঃ) লিমিটেড ও বাবা-মা দোয়া পরিবহন নামক দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চলে যায়।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুরাইয়া জানান, আহতদের মধ্যে ১৪ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। পরে চিকিৎসা শেষে আহতরা চলে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com