রবিবার, ১৪ Jun ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সিংগাইরে ট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২

সিংগাইরে ট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২

হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশুসহ ২ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের নুরালীকুম ব্রিজের পূর্ব পাশে দেওলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন- ঢাকা জেলার ধামরাই উপজেলার কালামপুর এলাকার মো.নাজিম উদ্দিন(৬০), নেত্রকোনা জেলার নেত্রকোনা উপজেলার কাশিমপুর এলাকার মো. রুমান মিয়ার ৬ মাসের শিশুপুত্র ইলফা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী ট্রাক (ঢাকা মেট্রো ১১-৫১৫৪) উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেওলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি ছিটকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৬ মাসের শিশুসহ ২ জন মারা যায় এবং ৪ জন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে সিএনজি চালকের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com