শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে পানিতে ডুবে যুবকের মৃত্যু

গাজীপুরে পানিতে ডুবে যুবকের মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় ডোবার পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে পূবাইলের পাকুরিয়ারটেক এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জিএমপির পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই ) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম শাকিল খান (২৪)। তিনি পূবাইলের মাঝুখান পশ্চিমপাড়া এলাকার শফিক খানের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শাকিল খান মাছ শিকারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। শনিবার ভোরে পাকুরিয়ারটেক এলাকার ডোবায় তার লাশ দেখে স্থানীয়রা নিহতের বাড়িতে এবং থানায় খবর দেন।

এসাই আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ডোবার পানিতে ডুবে তিনি মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com