শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শ্রীপুরে ড্রাম্প ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষে নিহত-২, আহত-৩

শ্রীপুরে ড্রাম্প ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষে নিহত-২, আহত-৩

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে ওই এলাকার বরমী-মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের গৌরীপুর থানার বীর আহমেদপুর এলাকার কামাল হোসেনের ছেলে সোহেল (৪০) ও কিশোরগঞ্জের সোলায়মান মিয়ার ছেলে হানিফ (৩০)।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় বরমী-মাওনা সড়কে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় মাওনাগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এতে ওই অটোরিকশার সবাই আহত হন।

পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সোহেল ও হানিফকে মৃত ঘোষণা করেন। আরো তিনজন এতে আহত হযন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এম এ সাঈদ লিয়ন জানান, রাত ৯টার দিকে মৃত অবস্থায় সোহেল ও হানিফকে নিয়ে আসা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com