মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
ভালুকায় ভগ্নিপতির ধর্ষণে শিশু শ্যালিকা অন্তঃসত্ত্বা।

ভালুকায় ভগ্নিপতির ধর্ষণে শিশু শ্যালিকা অন্তঃসত্ত্বা।

ময়মনসিংহের ভালুকায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হলো ১২ বছর বয়সী শ্যালিকা। উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলীয়া গ্রামে শ্যালিকা ধর্ষণের ওই ঘটনাটি ঘটে। নির্যাতনের শিকার ওই শিশু স্থানীয় একটি প্রথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। ওই ঘটনায় ভগ্নিপতি মানিক চন্দ্র দেবনাথকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই ছাত্রীর বড় বোন বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে মামলাটি করেন। মানিক চন্দ্র দেবনাথ ইশ্বগঞ্জের রাজিবপুর ইউনিয়নের বিঘাগ্রা গ্রামের মৃত অবনি চন্দ্র দেবনাথের ছেলে। এদিকে, মামলার পরপরই পুলিশ মানিক দেবনাথকে গ্রেপ্তার করে।

আজ শুক্রবার (৯ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে এবং জবানবন্দি প্রদানের জন্য ওই ছাত্রীকেও আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা ও মামলা সূত্রে জানা যায়, মানিক চন্দ্র দেবনাথ ১০-১১ বছর আগে ভালুকা উপজেলার ধলীয়া গ্রামের ওই ছাত্রীর মেজ বোনকে বিয়ে করেন। বিয়ের পর শ্বশুরবাড়ির পাশেই বসতি গড়েন তিনি। এদিকে, কিছুদিন আগে বোনের বাচ্চা হওয়ায় ওই ছাত্রী ভগ্নিপতি মানিক দেবনাথের বাড়ি গিয়ে রান্নাবান্নার কাজ করে দিত। ওই সুযোগে ভগ্নিপতি মাঝে মধ্যেই শ্যালিকার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিত। তখন ওই শিশু বিষয়টি প্রকাশ করে দেয়ার কথা বললে মানিক তাকে বিভিন্নভাবে তাকে ভয় দেখাত। গত ২৮ মার্চ মেয়েটি তার ওই বোনের বাড়িতে ঘুমাতে যায়। আর এই সুযোগে মানিক দেবনাথ ওই রাতে ভয়ভীতি দেখিয়ে ওই শিশুকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরবর্তীতে, একই কায়দায় মানিক ওই ছাত্রীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। একপর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে পরিবারের লোকজন ময়মনসিংহের একটি ক্লিনিকে নিয়ে পরীক্ষা করিয়ে জানতে পারেন ১২ বছরের ওই শিশু পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভালুকা মডেল থানার এসআই রঞ্জন চন্দ্র জানান, ডাক্তারি পরীক্ষার জন্য আগামীকাল শনিবার ওই শিশুকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ওই ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামি মানিক চন্দ্র দেবনাথকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com