শনিবার, ২০ Jun ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সিরাজগঞ্জে নারী-শিশু ধর্ষণের প্রতিবাদে যমুনা ফাউন্ডেশনের মানববন্ধন

সিরাজগঞ্জে নারী-শিশু ধর্ষণের প্রতিবাদে যমুনা ফাউন্ডেশনের মানববন্ধন


নারীর প্রতি সহিংসতা, সারাদেশে শিশু ও নারী ধর্ষণ এবং নারী হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে যমুনা ফাউন্ডেশনের আয়োজনে এই সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। যমুনা ফাউন্ডেশনের আহবায়ক সুজন দেবের সভাপতিত্বে ও সদস্য সচিব ইউসুফ দেওয়ান রাজুর পরিচালনায় আয়োজিত ঘন্টাব্যাপী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন,

সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক সাত্তার সিকদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক, জেলা বাসদের আহবায়ক বাবু নবকুমার কর্মকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ গৌড়,

সিরাজগঞ্জ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান নরেশ ভৌমিক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, পৌরসভার প্যানেল মেয়র রোমানা রেশমা, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম রাজু প্রমুখ।

এ সময় যমুনা ফাউন্ডেশনের যুগ্ম-আহবায়ক জিয়া মুন্সি, ইমতিয়াজ আহমেদ মিল্লাত, মাহমুদুল হাসান শশী, আলাউদ্দিন আহমেদ শাকিল, হাসান ইশতিয়াক তমালসহ যমুনা ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে ধর্ষকের প্রতিকৃতির কুশপুত্তলিকা দাহ বিক্ষোভ করা হয়।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com