বুধবার, ১৭ Jun ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ধর্ষণ ও নারী নির্যাতন মুক্ত দেশের দাবিতে মানববন্ধন করা হয় রংপুরে!!

ধর্ষণ ও নারী নির্যাতন মুক্ত দেশের দাবিতে মানববন্ধন করা হয় রংপুরে!!

গত কিছুদিন থেকেই চারপাশে বেড়েছে নারী নির্যাতন ও ধর্ষণ। ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছেন না শিশু থেকে বয়স্ক নারীরা।ধর্ষণের সুষ্ঠু বিচারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন করা হচ্ছে।আজ রংপুরের কিছু ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে রংপুর প্রেসক্লাব মোড়ে একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। সঞ্চালনা করেছিলেন আহসান হাবিব মারুফ।

এসময় বক্তব্য রাখেন রংপুর নাগরিক সমাজ এর আহবায়ক আব্দুল্লাহ হামীম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আফতাব হোসেন, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি রংপুরের কোষাধ্যক্ষ ফারহানা হাসান বিথী, সংগঠক জীবন ঘোষ, বেতার উপস্থাপক মুহতামিম মনিষ, সংগঠক মাহির ফয়সাল,শিক্ষক রাশেদুল ইসলাম মিলন, রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করীম জীবন, সংগঠক মাহবুজ্জামান মাসুম সহ সাধারণ শতাধিক শিক্ষার্থী। সংহতি প্রকাশ করে এতে উপস্থিত ছিলেন ভাস্কর অনীক রেজা,

প্রকাশক সাকিল মাসুদ, মৌচাক সহকারী সম্পাদক শ্যামলী বিনতে আমজাদ, ছড়াকার ফজলে রাববীসহ প্রায় শতাধিক অংশগ্রহণকারী।

উপস্থিত জনগণের দাবি, ধর্ষণ ও নারী নির্যাতনের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে, সমাজে ধর্ষিতা নারীর নিরাপদ অবস্থান নিশ্চিত করতে হবে, সেই সাথে ধর্ষণ ও নারী নির্যাতন রোধে জনসচেতনতা বাড়াতে হবে, সমাজে ধর্ষককে বয়কট করতে হবে।

এরকম হাজারো তরুণ-তরুণীর আন্দোলনে ধর্ষণ মুক্ত দেশ ও ধর্ষকদের সঠিক বিচার আশা করা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com