বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
গাইবান্ধায় দুই বন্ধু মিলে কিশোরীকে ধর্ষণ গ্রেপ্তার ১

গাইবান্ধায় দুই বন্ধু মিলে কিশোরীকে ধর্ষণ গ্রেপ্তার ১

গাইবান্ধায় মালিবাড়ীতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ধর্ষিতার বাবা মো: রফিকুল ইসলাম বাদী হয়ে বুধবার ০১ অক্টোবর দুইজনকে অভিযুক্ত করে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত দুই যুবকের মধ্যে মালিবাড়ী ইউনিয়নের এমপির বাজার নয়া গ্রামের মো. এনছর আলীর পুত্র সাইফুল ইসলাম (২৫) কে তার নিজ বাড়িতে জনতার সহাতায় আটক করে পুলিশের হাতে তোলে দেন। অপর অভিযুক্ত মো. নুহু (২৪) পলাতক রয়েছে। সে একই ইউনিয়নের গিদালটারী গ্রামের মো. নিজামউদ্দিনের ছেলে।

জানা গেছে, গত বুধবার অনুমানিক দুপুর ১ টার সময় ঝালমুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রতিবেশী কিশোরীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় সাইফুল পরে একরুমে ডুকে নুহুসহ দুই বন্ধু মিলে ধর্ষণ করে ঐ কিশোরীকে। এক পর্যায়ে কিশোরী চিৎকার করলে পরে চিৎকার শুনে প্রতিবেশী ও মেয়ের মা ঘটনাস্থলে গেলে দুই যুবক পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন সাইফুল ইসলাম কে পাকড়াও করলেও নুহু পালিয়ে যায়। পরে স্হানীয় লোকজন সদর থানায় খবর করলে পুলিশ সাইফুল ইসলাম কে গ্রেফতার করেন।

সদর থানার পুলিশ অফিসার ইনর্চাজ বলেন, গণধর্ষণের ঘটনায় কিশোরীর বাবা মো: রফিকুল ইসলাম বাদী হয়ে দুইজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। একজন আটক রয়েছেন, অপর আসামীকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে। ধর্ষিতা কিশোরীকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com