মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গাজীপুরে প্লাস্টিক কারখানার গুদামে আগুন

গাজীপুরে প্লাস্টিক কারখানার গুদামে আগুন

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় একটি প্লাস্টিক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে কোনাবাড়ী এলাকার পলিকন লিমিটেড নামের প্লাস্টিক কারখানার আন্ডারগ্রাউন্ডের গুদামে এ আগুন লাগে।

কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিরাজুল ইসলাম জানান, বুধবার রাত তিনটার দিকে পলিকন লিমিটেড নামের ওই প্লাস্টিক কারখানার গুদামে আগুন লাগে। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার স্টেশনের একটি ও জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই গুদামে রাখা বিভিন্ন প্লাস্টিকের পণ্য পুড়ে গেছে।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ণয় করা যাবে বলে জানান ফায়ার স্টেশনের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com