মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
৪৫ বছরে সফল রাজনীতিবিদের নাম শেখ হাসিনা: কাদের

৪৫ বছরে সফল রাজনীতিবিদের নাম শেখ হাসিনা: কাদের

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ ৭৪ তম জন্মদিন। বাঙালির জাতীয় জীবনের এক স্মরণীয় দিন। ১৯৪৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বাঙালির আস্থার সোনালী দিগন্ত, প্রেরণার দীপ্যমান শিখা, স্বপ্নময় অর্জনের কান্ডারি শেখ হাসিনা।সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সরকারি বাসভবনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ব্রিফিং কালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ৭৫ পরবর্তী সময়ে এদেশের রাজনীতিতে সবচেয়ে সফল ডিপ্লোম্যাটিক এর নাম শেখ হাসিনা। গত ৪৫ বছরে সফল রাজনীতিবিদের নাম শেখ হাসিনা।

উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, থাকবে বঙ্গোপসাগরের কোলে পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলীর পলি বিধৌত বদ্বীপ বাংলা।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা আছেন বলেই দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান হয়েছে। শান্তিপূর্ণ সমাধান হয়েছে সীমান্ত সমস্যার। বিনিময় হয়েছে যুগ যুগ ধরে ঝুলে থাকা ছিটমহল।

তিনি বলেন, শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশের সমান সুনীল সমুদ্র-সীমা জয় হয়েছে। দ্বার খুলেছে সম্ভাবনাময় ব্লু ইকোনমির। শেখ হাসিনা এক আজন্ম উন্নয়ন যোদ্ধার অপর নাম, স্বপ্নবান নেতৃত্ব। হতাশ ও অসহায় প্রাণে যিনি সঞ্চার করেন জীবনের জয়গান, বপন করেন স্বপ্নের বীজ। শেখ হাসিনা বাঙালির সাহসের সোনালী দিগন্ত উন্মোচন করে দিয়েছেন। বাড়িয়ে দিয়েছেন এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস।

শেখ হাসিনা আজ বিশ্ব সভায় নূতন উচ্চতায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ইতিহাসের মহানায়ক আর জেনারেল জিয়া ইতিহাসের ফুটনোট মাত্র, এটাই চির সত্য।

এদেশে ইতিহাস বিকৃতির জনক জিয়াউর রহমান বলেও মন্তব্য করেন তিনি। মিথ্যাচার আর ভুল রাজনীতির কারণে বিএনপি দিন দিন জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়ছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তাদের কর্মীরা এখন আর নেতাদের বিশ্বাস করে না।

তিনি বলেন, টেমস নদীর পাড়ে বসে যারা বঙ্গোপসাগরের উপকূলে বিপ্লবের ঢেউ তোলার দিবাস্বপ্ন দেখছেন, সে স্বপ্ন দুঃস্বপ্নেরই নামান্তর। বিএনপিকে ২০০১ সালের কথা স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, তখন বিএনপি দেশে এক নৈরাজ্যের সৃষ্টি করেছিলো।

আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীদের রক্তে রঞ্জিত হয়েছিল বাংলাদেশের প্রতিটি জনপদ। সেসময় সংখ্যালঘুদের উপর যে নির্যাতন চালিয়ে ছিলো বিএনপি তা ৭১ কেও হার মানিয়েছিলো বলেন জানান কাদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com