বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঘোড়াঘাটে ২৫৯ বোতল ফেনসিডিল সহ বালু ভর্তি ১টি ট্রাক জব্দ: গ্রেফতার ২

ঘোড়াঘাটে ২৫৯ বোতল ফেনসিডিল সহ বালু ভর্তি ১টি ট্রাক জব্দ: গ্রেফতার ২

দিনাজপুর ঘোড়াঘাট উপজেলায় বালু বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ২৫৯ বোতল ফেনসিডিল ও ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক সহ ট্রাকটি জব্দ করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

আটককৃতরা হলো, পার্বতীপুর উপজেলার মৃত জবিবর রহমানের ছেলে মোঃ রশিদুল আলম ওরফে এরশাদ (৩০) (ড্রাইভার), এবং অপরজন একই উপজেলার মৃত ছামসুল হকের ছেলে ছাদেকুল ইসলাম ওরফে সাদ্দাম(৩৩) (হেলপার)।

জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে উপজেলার ৩নং সিংড়া ইউপি সংলগ্ন কলাবাড়ি ভান্ডারি বাজারে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে ভোর ৫টার পরে, দ্রুত গতিতে আসা ঘোড়াঘাটমুখি বালু বোঝাই একটি ট্রাককে থামানোর সিগনাল দিলে ট্রাকটি থামিয়ে চালক এবং হেলপার পালানোর চেষ্টা করলে এসআই রাসেদুজ্জামান,

এএসআই ভোলানাথ সহ সঙ্গীয় ফোর্স তাদের কে আটক করতে সক্ষম হয় এবং ট্রাকটি তল্লাসি চালিয়ে চটের বস্তার মধ্যে রাখা ভারতীয় আমদানি নিষিদ্ধ ২৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় ও সেইসঙ্গে বালি ভর্তি ট্রাকটি যাহার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো-ট-২২-৭৯৯৩ জব্দ করে থানা পুলিশ ।

ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আজিম উদ্দীন জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য পরিবহন ও নিজ হেফাজতে রাখার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

পরবর্তীতে মামলার সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে আসামিদের আদালতে প্রেরণ করা হবে বলেও নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com