শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন হয় নাই

বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন হয় নাই

বাংলাদেশে আসতে পারেনি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এয়ারক্রাফটে ত্রুটির কারণে যাত্রা বাতিল করতে হয়েছে তাদের। ফলে রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাওয়া বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন আপাতত স্থগিত হয়েছে। ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর নাগাদ এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে এক বার্তায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা টু নয়াদিল্লি/কলকাতা টু ঢাকা সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। তাই বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন যোগদানের জন্য বিএসএফ প্রতিনিধিদল নিজস্ব এয়ারক্রাফট নিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত নিয়েছিল।

কিন্তু চূড়ান্ত সময়ে বিএসএফ-এর এয়ারক্রাফটে কারিগরি সমস্যা দেখা দেয়। ফলে বিএসএফ প্রতিনিধিদল রোববার ঢাকায় আসতে পারছেন না।

তিনি জানান, এ প্রেক্ষিতে পূর্ব নির্ধারিত সময়সূচি (১৩-১৮ সেপ্টেম্বর) অনুযায়ী সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা যাচ্ছে না।

সম্মেলনের পরিবর্তিত সময়সূচি এখনো ঠিক হয়নি বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com