মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
টঙ্গীতে স্টিল কারখানায় আগুনে ৫ শ্রমিক দগ্ধ

টঙ্গীতে স্টিল কারখানায় আগুনে ৫ শ্রমিক দগ্ধ

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি স্টিল মিল কারখানায় লোহা পোড়ানোর সময় পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে টঙ্গীর মিলগেট এলাকায় এস এস স্টিল মিলস কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতদের মধ্যে ৯০ শতাংশ দগ্ধ হয়েছেন মোজাম্মেল (২২), দুলাল (২৫) ও ৫০ শতাংশ দগ্ধ হয়েছেন নিলয় (২৫) এবং রিপন (৩০)। আরেক দগ্ধ শ্রমিক আজাহার (২৬) প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, শুক্রবার সকাল ৬টার দিকে আহতদের হাসপাতালে আনা হয়েছে।

আহত একজনের স্বজন বাঁধন জানান, ভোরে লোহা পোড়ানোর সময় আগুনের স্ফুলিঙ্গ ছিটে তাদের শরীরে লাগে। সহকর্মীদের সহায়তায় তাদেরকে প্রথমে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, ঘটনার পরও কারখানায় উৎপাদন অব্যাহত রয়েছে। আহতদের পক্ষে কেউ অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব।

এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্তব্যরত দমকল কর্মী মিজানুর রহমান জানান, তাদেরকে এ ঘটনা কেউ অবগত করেনি বা ফোন করে সাহায্যও চায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com