মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বোয়ালমারীতে কাভার্ডভ্যানের চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

বোয়ালমারীতে কাভার্ডভ্যানের চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী মোতালেব মেম্বরের বাড়ির সামনে কার্ভাডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী আবির হোসেন (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের মোতালেব মেম্বরের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

আবির মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ভাটিগোপালদী গ্রামের আকবর হোসেনের ছেলে। সে জাহাপুর ইউনিয়নের জফরাকান্দি গ্রামে মামাবাড়িতে থেকে কাদিরদী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীতে পড়ালেখা করতো।


এলাকা সূত্রে জানা যায়, আবির পড়ালেখার পাশাপাশি মামা জাহিদের কাদিরদী বাজারের কসমেটিক্সের ব্যবসা প্রতিষ্ঠান দেখাশুনা করতো। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল যোগে কাদিরদী বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় পিছন থেকে আসা কার্ভাডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


বোয়ালমারী থানার জয়নগর ফাঁড়ি ইনচার্জ (এসআই) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ ও মোটরসাইকেল উদ্ধার করি। আগেই কাভার্ডভ্যানটি আবিরকে চাপা দিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলেই কলেজ ছাত্রের মৃত্যু হয়। পরিবার থেকে কোন আইনী প্রক্রিয়া কার্যক্রম করবে না মর্মে পরিবারের জিম্মায় লাশ ও মোটরসাইকেলটি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com