শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেল হেলপারের

গাজীপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেল হেলপারের

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নগপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নুরুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে। নিহত নুরুল ইসলাম বাসের হেলপার ছিলেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবুল হোসেন জানান, দুপুর ২টার দিকে বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনে কাভার্ডভ্যানটি ইউটার্ন নিয়ে চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিল।

এ সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের ওপর উল্টে পড়লে ঘটনাস্থলেই হেলপার নুরুল ইসলাম মারা যান। আহত হন বাসের অন্তত ১০ যাত্রী।

নগরীর বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম চৌধুরী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যান ও বাসটি জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com