শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঝালকাঠিতে একই পরিবারের ৫জন নিহত হলো সড়ক দূর্ঘটনায়

ঝালকাঠিতে একই পরিবারের ৫জন নিহত হলো সড়ক দূর্ঘটনায়

চার দিনের শিশুর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামের ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখি সংঘর্ষে ঝালকাঠির এক পরিবারের পাঁচজনসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এক পরিবারের সবার মৃত্যুতে শোকের মাতম চলছে নিহতদের গ্রামের বাড়ি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি গ্রামের বাড়িতে।

দুর্ঘটনার খবর শুনে সন্ধ্যার পর থেকে বাড়িতে ভিড় করে স্থানীয়রা। বিভিন্ন স্থান থেকে আত্মীয় স্বজনরাও আসছে নিহতের পরিবারের লোকজনকে শান্তনা দিতে। তাদের কান্নায় বাতাস ভারি হয়ে গেছে।

নিহতরা হলেন, বাউকাঠি গ্রামের আরিফ হোসেন (৩৫), তাঁর মা কহিনুর বেগম (৬৫), ছোট ভাই তারেক হোসেন কাউয়ুম (২৭), বোন শিউলী বেগম (৩০) ও শ্যালক নজরুল ইসলাম (২৮)। এ দুর্ঘটনায় গাড়িচালকও নিহত হয়েছে।

নিহতদের পরিবারের লোকজন জানায়, আরিফ ঢাকায় উইনডে ওয়াশিং কোম্পানীতে চাকরি করে। বিয়ের সাত বছর পরে ঢাকার উত্তরা একটি হাসপাতালে তাদের কন্যা সন্তান জন্ম নেয়। অসুস্থ অবস্থায় গতকাল মঙ্গলবার মারা যায়। লাশ আনতে ঝালকাঠি থেকে ঢাকা যান আরিফের মা কহিনুর বেগম ও বোন শিউলী বেগম। অন্যরা ঢাকাতেই থাকতেন।

লাশ নিয়ে বুধবার ঝালকাঠি বাড়ির উদ্দেশ্যে একটি অ্যাম্বুলেন্সযোগে রওয়ানা হয় তারা। বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামের ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স-কাভার্ডভ্যানের ত্রিমুখি সংঘর্ষে তারা সবাই ঘটনাস্থলেই মারা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com