শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে মাকে নেশাদ্রব্য খাইয়ে মেয়েকে রাতভর ধর্ষণ

গাজীপুরে মাকে নেশাদ্রব্য খাইয়ে মেয়েকে রাতভর ধর্ষণ

গাজীপুরে কথিত পুলিশের সোর্স আবুলের বিরুদ্ধে মাকে শরবতের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে স্কুলপড়ুয়া মেয়েকে রাতভর ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

রোববার রাতে এমন অভিযোগে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানায় মামলা করেছেন ভুক্তভোগী মেয়ে। ওই মেয়ে মাকে নিয়ে ভাড়া বাসায় থাকেন।

বাসার মালিকের স্ত্রী বলেন, গত মঙ্গলবার রাতে স্কুলছাত্রীর মাকে ঝাল-মুড়ি ও শরবতের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে খাওয়ায় আবুল। এতে স্কুলছাত্রীর মা অজ্ঞান হয়ে যান। পরে তার স্কুলপড়ুয়া একমাত্র মেয়েকে রাতভর ধর্ষণ করে আবুল। পরে তিন দিন পর মেয়েটির মায়ের জ্ঞান ফিরেছে।

স্থানীয়রা জানান, ধর্ষণের পর বুধবার সকালে ওই স্কুলছাত্রীকে দুটি জন্মনিরোধ ট্যাবলেট সেবন করিয়েছে অভিযুক্ত আবুল। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এছাড়া আবুল পুলিশের সোর্স হিসেবে এলাকায় পরিচিত। ভক্তভোগী মেয়েটির বাবা কারাগারে রয়েছে। মা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন।

গাজীপুর মহানগরীর কাউন্সিলর মকবুল হোসেন জানান, ঘটনার পর মেয়ের মা আমাকে বিষয়টি জানায়। আমি তাকে আইনের আশ্রয় নিতে বলেছি।

গাজীপুর সদর মেট্রো থানার ইন্সপেক্টর (তদন্ত) সৈয়দ রাফিউল করিম জানান, ভুক্তভোগী মেয়েটি বাদী হয়ে ধর্ষণ মামলা করেছে।

তার মেডিকেল চেকআপের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com