মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বাঘারপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত

বাঘারপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত



যশোর -মাগুরা সড়কে বাঘারপাড়া উপজেলার কেষ্টপুর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন যশোর শহরের আরএন রোড এলাকার মটর যন্ত্রাংশ ব্যবসায়ী বেজপাড়া এলাকার আক্তার হোসেনের ছেলে শামিম হোসেন (২০) ও মোল্লপাড়ার শাওন হোসেন (২২)।


এলাকাবাসী জানিয়েছেন, নিহত দুইজন মোটরসাইকেলে করে মাগুরার দিকে যাচ্ছিলেন। একটি যানবাহনকে পাশ কাটিয়ে আগে উঠতে গিয়ে সামনে থেকে আসা ট্রাকের সামনে পড়ে যায়। এসময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক ও আরোহী ঘটনাস্থলে মারা যান। এদিকে, মোটরসাইকেলে ধাক্কা দিয়ে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের গাছের সাথে ধাক্কা খায়। এতে চালক ফজলুর রহমান গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিও দাস জানান, ট্রাক চালক ফজলুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসাসেবা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com