শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বরিশালগামী বাসের চাকা ফেটে খাদে! নিহত ১, আহত ১৫

বরিশালগামী বাসের চাকা ফেটে খাদে! নিহত ১, আহত ১৫

মাদারীপুরের রাজৈর উপজেলার কালিবাড়ী নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের চাকা ফেটে খাদে পড়ে এক যুবক নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৬ বছর। তাঁর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাসের রাজৈরের কালিবাড়ী নামক স্থানে বিকট শব্দে সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাস নিয়ে পাশের খাদের মধ্যে পড়ে যান। ঘটনাস্থলেই একজন নিহত ও ১৫ জন আহত হন আশঙ্কাজনক অবস্থায় আহতদের মাদারীপুর ও রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে আমরা দুর্ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com