মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
ভোলার বোরহানউদ্দিনে গলদা চিংড়ির রেণুসহ আটক

ভোলার বোরহানউদ্দিনে গলদা চিংড়ির রেণুসহ আটক

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন থেকে পাচার কালে ১৩ ব্যারেল গলদা চিংড়ির রেণুসহ ওই চক্রের ৩ জনকে আটক করছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার গভীর রাতে ওই ইউনিয়নের ঘোলপাড় থেকে তাদেরকে আটক সহ একটি ট্রলার জব্দ করা হয়। শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আটককৃতদের প্রত্যেক কে ১ বছর করে কারাদন্ড প্রদান করেন। আটককৃতরা জানান, ওখানে প্রায় ২ লাখ রেণু ছিল। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী বলেন, মেঘনা থেকে আহরিত রেণু একটি চক্র কাচিয়া ইউনিয়নের ঘোলপাড় দিয়ে পাচার করছে।এমন সংবাদে উপজেলা মৎস্য অধিদপ্তর, স্থানীয় থানা পুলিশের সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। এ সময় চিংড়ি রেণু পাচারের অভিযোগ ২ লাখ রেণু সহ একই উপজেলার হাসান নগর ইউনিয়নের মজিবলের ছেলে ফারুক,৪ নং ওয়ার্ডের ইয়াছিন বেপারীর ছেলে রুহুল আমিন,লালমোহন পৌরসভার মোস্তফার ছেলে সবুজ কে আটক করা হয়। পরে তাদের প্রত্যককে ১ বছর করে কারাদন্ড দেওয়া হয়। তিনি আরো জানান,আটককৃত চিংড়ি রেণুগুলো স্থানীয় ফরিদ দালালের। ফরিদ দালাল স্থানীয় কতিপয় সহযোগী সংগঠনের নেতার আর্থিক সমঝোতার মাধ্যমে তাদের সহযোগিতায় রেণুগুলো পাচার করে আসছে এমন অভিযোগ রয়েছে।উল্লেখ্য গত ৮ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী, মৎস্য কর্মকর্তা, স্থানীয় নৌ কন্টিনজেন্ট এর সহযোগিতায় এক অভিযান পরিচালনা করেন। পরে ফরিদ দালালকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএফএম. নাজমুস সালেহীন জানান,আটককৃত ১৩ ব্যারেল রেণু উপজেলা পরিষদ ও স্থানীয় থানা পুকুরে অবমুক্ত করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com