মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে পানছড়িতে ছাত্রলীগের উদ্দ্যেগে বৃক্ষরোপন

প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে পানছড়িতে ছাত্রলীগের উদ্দ্যেগে বৃক্ষরোপন

বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতিকে রক্ষায় সারাদেশের ন্যায় পানছড়ি উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের যৌথ উদ্দ্যেগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করছে। শুক্রবার বিকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পানছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও কলেজ ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় ও পানছড়ি ডিগ্রি কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাতেও গাছ লাগানো হয়েছে। বিভিন্ন সময় নানা অসাধু গোষ্ঠীর কারণে দেশের বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলায় পরিবেশে এর প্রভাব পড়েছে। ফলে এখন থেকে গাছ কাটা প্রতিরোধে সচেতনসহ বিভিন্ন কার্যক্রম চালোনোর উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা করেনার প্রভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। পাশপাশি শ্রমিকের অভাবে কৃষকের পড়ে থাকা ধান কেটে ঘরে তোলে দেওয়া হয়েছে। ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মী সারাদেশে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণ করে আমরা প্রমাণ করব আমরাই নেত্রীর ভ্যানগার্ড। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন,কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ ক্রমে বাংলাদেশের সকল ইউনিটের ন্যায় আমরাও ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পাললন করেছি এবং সবাইকে বিশ্ব দূর্যোগ মোকাবেলায় বেশী বেশী গাছ লাগানোর জন্য আহবান জানাচ্ছি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com