সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পলাশবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় রিক্সাভ্যান চালকসহ নিহত ২।। আহত-২জন

পলাশবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় রিক্সাভ্যান চালকসহ নিহত ২।। আহত-২জন


গাইবান্ধার পলাশবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় ব্যাটারীচালিত রিক্সাভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী পৌর শহরের দক্ষিন বাসস্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,উপজেলা সদরের বরিশাল ইউনিয়নের সাবদিন গ্রামের মানিক চন্দ্রের ছেলে ভ্যানচালক নিমাই চন্দ্র (২৮) ও একই এলাকার নিখিল চন্দ্রের ছেলে ভ্যানযাত্রী খোকন চন্দ্র (২৫)।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি বলেন,সকালে বৃষ্টির মধ্যে যাত্রীবাহী একটি রিক্সা-ভ্যান স্থানীয় জুনদহ বাজার থেকে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল।

পথে শহরের দক্ষিন বাসস্টান্ড এলাকায় রিক্সাভ্যানটির এক্সেল হটাৎ ভেঙ্গে পরলে রংপুর থেকে বগুড়াগামী একটি কাভার্ডভ্যান রিক্সাভ্যানের চালক কে পিছন থেকে চাপাদিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিমাই নিহত হন।

এদিকে, স্থানীয়রা রিক্সাভ্যানের যাত্রী খোকনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরও দুজন আহত হন। আহত ব্যাক্তি দুজন আঃমজিদ পূর্বে রামচন্দ্র পুর ও আলহাজ্ব আঃলতিফ বরিশাল বলে জানাগেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com