বুধবার, ১৭ Jun ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সাভারে শ্রমিক ছাটাই বন্ধ ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন

সাভারে শ্রমিক ছাটাই বন্ধ ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন

রাজধানীর সন্নিকটে সাভার ও আশুলিয়ায় বন্ধ কারখানা চালু ও শ্রমিক ছাঁটাই বন্ধ করে বকেয়া বেতন ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন ছাঁটাই নির্যাতনের শিকার শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলো।

আজ শুক্রবার (০৫ জুন) সকালে সাভার বাস স্ট্যান্ড এলাকার রানা প্লাজার সামনে ঢ‍াকা-আরিচা মহাসড়কের পাশে স্বাস্থ্যবিধি মেনে এ মানববন্ধন করেন তারা।

এসময় শ্রমিকরা জানায়, করোনাকে পু‍ঁজি করে অনেক পোশাক কারখানার মালিক বিনা কারণে অন্যায় ভাবে শ্রমিকদের ছাটাই করছে। সেই সাথে মালিকরা শ্রমিকদের বেতন দেইনি। অন্যসব কারখনার মত সাভারের কম্বাইন টেক্স লিমিটেড নামের একটি কারখানায় শ্রমিকদের বেতন না দিয়ে মালিক পলাতক রয়েছে। তাই অবিলম্বে বন্ধ করখানা চালু করে এবং শ্রমিক ছাটাই বন্ধ করে বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে তারা এ মানববন্ধন করছেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিক নেতারা জানান, বেশ কিছু পোশাক কারখানা শ্রমিকদের বেতন না দিয়ে ঈদের আগে থেকেই বন্ধ করা হয়েছে এবং কারখানার মালিকগুলোও পলাতক রয়েছে। বিষয়টি নিয়ে আমরা সংশ্লিষ্ট দফতরসহ শিল্প পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ দেওয়া হলেও কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তাই আজ সেই শ্রমিকদের নিয়ে মাববন্ধনে দাঁড়ানো হয়েছে।

এসময় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমই) এর সভাপতি রুবানা হকের গতকাল (০৪ জুনের) শ্রমিক ছাটাইয়ের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে তারা বলেন, রুবানা হকের যে ঘোষণা এই ঘোষণাটি একদম শ্রমিক স্বার্থের পরিপন্থী। এই সময় এমন একটি ঘোষণা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে পারে। সেই সাথে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করতে পারে। সব দিক ‍বিবেচনা করে এই ঘোষণার সাথে আমরা একমত প্রকাশ করিনি। এই সময় এই ঘোষণা অযোক্তিক।

এসময় উপস্থিত ছিলেন- টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তপন সাহা, সাভার আশুলিয়া ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি শাহ্ আলম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাভার আশুলিয়া ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি সৌমিত্র কুমার, সাধারণ সম্পাদক আহমেদ জীবন, আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার থানা কমিটির সভাপতি মোঃ কবির হোসেন মনিরসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com