শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
গাজীপুরে ধর্ষণের পর ভিডিও করার অভিযোগে মামলা

গাজীপুরে ধর্ষণের পর ভিডিও করার অভিযোগে মামলা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণের পর ভিডিও করার অভিযোগে মামলা হয়েছে।

কাপাসিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বুধবার তাদের থানায় তিনজনের বিরুদ্ধে এই মামলা হয়।

আসামিরা হলেন কাপাসিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক মাহফুজুর রহমান রাসেল মোল্লা (৪০), তার সহযোগী খাইরুল ইসলাম সবুজ (৩৮) ও একই অফিসের দলিল লেখক জাকির হোসেন সোহেল (৩৯)।

মামলায় অভিযোগ করা হয়েছে, গৃহবধূর স্বামী তার একই গ্রামের বন্ধুস্থানীয় মাহফুজুর রহমান রাসেল মোল্লার সঙ্গে প্রায় দুই বছর ধরে শিক্ষানবিশ সহকারী হিসাবে কাজ করছেন।

সেই সুবাদে গত বছর ৩ ডিসেম্বর রাত ১১টার দিকে রাসেল গৃহবধূর বাড়ি আসেন। সে সময় গৃহবধূর স্বামী বাড়ি ছিলেন না। সেই সুযোগে গৃহবধুকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন রাসেল। এ সময় রাসেল কৌশলে মোবাইল ফোনে ভিডিও করে রাখেন। ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে রাসেলের দুই বন্ধুও তাকে ধর্ষণ করেন।

ওসি রফিকুল ইসলাম বলেন, মামলার পর গৃহবধূকে পুলিশ হেফাজতে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাসপাতালে পাঠানো হয়েছে। আর পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com