বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
রাজাপুরে নদীতে পড়ে কলেজ ছাত্র নিখোঁজ, ডুবরির উদ্ধার অভিযান।

রাজাপুরে নদীতে পড়ে কলেজ ছাত্র নিখোঁজ, ডুবরির উদ্ধার অভিযান।

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের মোঃ আব্দুল রাজ্জাক হাওলাদারের ছেলে মোঃ রাকিব হাওলাদার (২২) নামে এক কলেজ ছাত্র বন্ধুদের সাথে আড্ডা দেয়ার সময় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের বাদুরতলা লঞ্চঘাট সংলগ্ন বিষখালীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ও রাজাপুর ফায়ার সার্ভিস রাতেই ঘটনা স্থল পরিদর্শন করেন। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।


রাকিব রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পুকুরিজানা গ্রামের রাজমিস্ত্রী আব্দুল রাজ্জাক হাওলাদার এর ছেলে ও বরিশাল সরকারি হাতেমআলী কলেজের ভূগোল বিষয়ে অনার্সের ৩য় বর্ষের ছাত্র।


এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন, থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস এর সহায়তায় বরিশাল থেকে আসা ডুবরির একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রায় সাড়ে ৩ ঘন্টাব্যাপী নদীতে অভিযান চালিয়েও নিখোঁজ রাকিবকে উদ্ধার করা সম্ভব হয়নি।প্রত্যক্ষদর্শী আব্দুল মতিন জানায়, ঘটনার দিন বুধবার রাতে বাদুরতলা লঞ্চঘাটের সাথে নদীতে নোঙ্গর করা বালুর একটি জাহাজে রাকিব তার স্থানীয় বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল। এ সময় হঠাৎ প্রচন্ড ঢেউ আসে এবং জাহাজটি দুলতে ছিলো। রাকিবসহ অন্যরা ভয় পেয়ে তাড়াহুড়ো করে জাহাজ থেকে লাফিয়ে পল্টুনে উঠার সময় রাকিব পা পিছলে নদীতে পড়ে যায়।

রাকিব বাঁচার জন্য হাত উচিয়ে সাহায্য চায়। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের জন্য হাত বাড়ানোর আগেই আরেকটি ঢেউ এসে তাকে তলিয়ে দেয়। পরে ঐ রাতে উপস্থিত স্থানীয়রা তাকে খোঁজাখুজি করলেও কোন সন্ধান মেলেনি। রাজাপুর উপজেলা ফায়ার সার্ভিস এর দায়িত্বে থাকা কর্মকর্তা মোঃ জলিল সিকদার জানান, নদীতে প্রায় সাড়ে ৩ ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে নিখোঁজ রাকিবকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নদীতে খুব স্রোত থাকায় রাকিব দূরে কোথাও বেসে যেতে পারে বলেও তিনি জানায়।রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ডুবুরির একটি দল বিষখালী নদীতে অভিযান চালিয়েও নিখোঁজ কলেজ ছাত্র রাকিবকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com