শনিবার, ২০ Jun ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে র‌্যাব কর্মকর্তা সেজে প্রতারণা, যুবক আটক

গাজীপুরে র‌্যাব কর্মকর্তা সেজে প্রতারণা, যুবক আটক

গাজীপুরে র‌্যাব কর্মকর্তা সেজে প্রতারণার অভিযোগে আনোয়ার পাশা (৩০) নামে এক প্রতার্কেরে আটক করেছে র‌্যাব।

এসময় বিদেশি পিস্তল, গুলি ও র‌্যাবের পোশাক জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্প এ তথ্য নিশ্চিত করেছে।

আটক আনোয়ার পাশা ময়মনসিংহের পাগলা থানার শহীদনগর এলাকার নাজিম উদ্দিনের ছেলে।

গাজীপুর র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, আনোয়ার পাশা গাজীপুর সিটি করপোরেশনের আউটপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি দেশের বিভিন্ন এলাকায় র‌্যাবের মেজর শাহীন, মাসুদ রানা ও ব্যাটালিয়নের অধিনায়কের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ী ও জন প্রতিনিধিদের ইন্টারনেটের মাধ্যমে ফোন দিয়ে প্রতারিত করে আসছিলেন। এছাড়া, ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আনোয়ার পাশাকে আটক করা হয়। অভিযানে তার নিকট থেকে র‌্যাবের পোশাকও জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com