মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
শ্রীপুরে দুই নারী শ্রমিককে গণধর্ষণ

শ্রীপুরে দুই নারী শ্রমিককে গণধর্ষণ

গাজীপুরের শ্রীপুরে দুই কারখানা শ্রমিককে গণধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- শ্রীপুর উপজেলার বিধাই গ্রামের আব্দুল বারেকের ছেলে শাহীনুর (৩০), একই গ্রামের আইয়ুব ঢালীর ছেলে কালাম (২৬), বিল্লাল হোসেনের ছেলে জাহাঙ্গীর (৩০) ও আলিম হোসেনের ছেলে বাবু (১৮)। অভিযুক্তরা সবাই সিএনজিচালক।

স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীর আকবর কটন মিলে দীর্ঘদিন ধরে চাকরি করছেন দুই তরুণী। কারখানার কোয়ার্টারে থেকে ‘হেলপার’ পদে চাকরি করছেন তারা।

দীর্ঘদিন পরিচয়ের সূত্র ধরে এক তরুণীকে প্রেমের প্রস্তাব দেন শাহীনুর। গত শুক্রবার (২১ অগাস্ট) বিকেলে কারখানা ছুটি হলে দুই তরুণীর একজনকে শাহীনুর ইসলাম মোবাইল ফোনে যোগাযোগ করে শ্রীপুরে বেড়ানোর প্রস্তাব দেন।

ওই তরুণী তার সহকর্মীকে নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর যান। সেখান থেকে শাহীনুর ও তার সঙ্গীরা তাদের একজনকে কৌশলে বিধাই গ্রামের ভ্রমরা ভিটায় পরিত্যক্ত একটি ঘরে এবং অপরজনকে পাশের একটি মুরগির খামারে নিয়ে যান। সেখানে দুইজনকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং সারারাত ধর্ষণ করেন তারা।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, ভিকটিমদের স্বজনদের মাধ্যমে খবর পেয়ে তাদের উদ্ধার করা হয়। শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মামলা হয়েছে। ভিকটিমদের স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com