শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শ্রীপুরে পুকুরে ডুবে দুইজনের মৃত্যু

শ্রীপুরে পুকুরে ডুবে দুইজনের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার বেলা তিনটার দিকে এঘটনা ঘটে।

নিহতরা হলেন, শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে আব্দুস সামাদ (৫০) ও একই এলাকার আলী হোসেনের ছেলে নাইম (৯)।

স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান জানান, বুধবার বেলা তিনটার দিকে শিশু নাইম বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এসময় ওই শিশু পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন আব্দুস সামাদ।

এক পর্যায়ে তিনিও পানিতে তলিয়ে যান। শিশু নাইমকে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজির পর বিকেলে দুইজনের মরদেহ পুকুরে ভাসতে দেখেন। পরে স্থানীয়রা বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ উদ্ধার করে এবং থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

তিনি আরও বলেন, পুকুরের পানিতে ডুবে শিশুসহ দুইজনের মৃত্যুর ঘটনায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com