সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

গাজীপুরে চাকরির প্রলোভনে পোশাক শ্রমিককে ধর্ষণ

গাজীপুরে চাকরির প্রলোভনে পোশাক শ্রমিককে ধর্ষণ

গাজীপুরে চাকরি দেয়ার কথা বলে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৭ আগস্ট) রাতে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় শ্যামলী রিসোর্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- পাবনার চাটমোহর উপজেলার দাদিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদ হাসান জনি (২৫) ও জয়দেবপুরের বিকেবাড়ি এলাকার জসিম উদ্দিনের ছেলে রাকিব হাসান (২৭)।

জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, চাকরি দেয়ার কথা বলে ওই নারী পোশাক শ্রমিককে হোতাপাড়া এলাকায় শ্যামলী রিসোর্টে নিয়ে যান জাহিদ হাসান জনি। পরে তার বন্ধু রাকিবকেও সেখানে ডেকে নিয়ে যান।

এরপর পালাক্রমে তারা ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনায় ওই পোশাক শ্রমিক থানায় মামলা করলে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com