শনিবার, ২০ Jun ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পটুয়াখালী সদরে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু!

পটুয়াখালী সদরে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু!

আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী শহরের তিতাস সিনেমা হল এলাকার শেখ রাসেল শিশু পার্ক সংলগ্ন জায়গার ফরেস্ট কলোনির পুকুরে সাতার কাটতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
তারা সম্পর্কে মামাত ফুফাত বোন।

১৫ আগস্ট শনিবার দুপুর ১২:০০ সময় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, তিতাস সিনেমা এলাকার ঋষিবাড়ীর নিখিল ঋষির তৃতীয় শ্রেনীতে পড়ুয়া মেয়ে বৃষ্টি (৯) এবং একই বাড়ীতে বেড়াতে আসা রনজিত ঋষির ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া মেয়ে (দিপ্তি) প্রিয়াংকা (১৩) বাড়ীর অন্যদের সাথে দুপুরে পাশ্ববর্তী ফরেষ্ট কলোনির পুকুরে গোসল করতে যায়।

গোসল শেষে বৃষ্টি ও প্রিয়াংকা (দিপ্তি)কে দেখতে না পেয়ে বাড়ীতে খবর দেয়া হয়। এরপর বাড়ীর লোকজন এসে পুকুরে নেমে তল্লাশির এক পর্যায় দুই বোনের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার দু’জনকেই মৃত বলে ঘোষনা করে। পরে দুই বোনের লাশ নিয়ে এলাকায় পৌছলে মর্মান্তিক এ মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে।


বৃষ্টির বাবা নিখিল জানায়, প্রিয়াংকা (দিপ্তি)র বাড়ী পিরোজপুরের সন্নাসী গ্রামে। সে মামা জগদিসের ঘরে বেড়াতে এসে আকস্মিক এ দুর্ঘটনার শিকার হলো। প্রিয়াংকা (দিপ্তি)র বাবা রনজিত জানান, দুবোনেই সাঁতার জানত। এ মৃত্যুকে তারা কোন ভাবেই মেনে নিতে পারছিল না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com