রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শ্রীনগরে পদ্মায় গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু শ্রীনগর

শ্রীনগরে পদ্মায় গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু শ্রীনগর

শ্রীনগরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে জনি শেখ (১৯) নামে এক শারীরিক প্রতিবন্ধি কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ সংলগ্ন পদ্মা নদীতে এই ঘটনা ঘটে। জনি ইউনিয়নের কামারগাঁও গ্রামের নূরু উকিলের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর ২ টার দিকে ইউনিয়ন পরিষদের দক্ষিন পাশে পদ্মায় প্রতিদিনের ন্যায় গোসল করতে যায় জনি। পানির স্রোতে জনিকে ভাসিয়ে নিয়ে গেলে সে নিখোঁজ হয়। উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

অনেক খোঁজাখুজির পরে একটি নির্মাণাধীন জাহাজের তল থেকে তার মরদেহ উদ্ধার করেন তারা।এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী আবু রেজওয়ান, বাঘড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আবুল কালামসহ স্থানীয় ইউপি সদস্যগণ।


শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ফায়ার সার্ভিস কর্মী ও ঢাকার ডুবুরী দল প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে জনির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com