শনিবার, ২০ Jun ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কালীগঞ্জে বিলের পানিতে ডুবে শিশুসহ দু’জনের মৃত্যু

কালীগঞ্জে বিলের পানিতে ডুবে শিশুসহ দু’জনের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে বিলের পানিতে ডুবে মারিয়া আক্তার (৮) ও ওয়ালিউল্লাহ (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সৌয়া ৬টার দিকে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া গ্রামের জাঙ্গাল বিলে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ওইদিন রাতেই থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

মৃত্যু ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক।

নিহত মারিয়া উপজেলার বেতুয়া গ্রামের নাজমুল হকের মেয়ে। সে স্থানীয় বেতুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। আর ওয়ালিউল্লাহ কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি কয়েক মাস আগে বিদেশ থেকে দেশে ফিরেছেন। অলিউল্লা সম্পর্কে মারিয়ার ফুফা হয়।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোয়াজ্জেম হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোববার সন্ধ্যা সৌয়া ছয়টার দিকে ফুফা অলিউল্লা নিজ বাড়ি থেকে মারিয়াকে নিয়ে কোন্দায় (তাল গাছ দিয়ে তৈরী এক ধরণের নৌকা) চড়ে বিল পার হয়ে শ্বশুড়বাড়ী বেতুয়া (ছয়গাতি) যাচ্ছিলেন। এক পর্যায়ে হঠাৎ করে বিলের মাঝে কোন্দা ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকে মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহত দু’জনের লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। আর এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ড. সঞ্জয় দত্ত বলেন, ওই দু’জনকে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com