মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
গাজীপুরে ৫’শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

গাজীপুরে ৫’শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

গাজীপুরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১।
সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী আমবাগ মিতালী ক্লাব এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাজ্জাক শেখ (২৬) ও শাজাহানকে (৩৭) আটক করে র‌্যাব -১।

মাদক ব্যবসায়ী রাজ্জাক ফরিদপুর জেলার নগরকান্দা থানার কাকদি গ্রামের লালমিয়া শেখের ছেলে। রাজ্জাক আমবাগ এলাকার সনজিত মেম্বারের বাড়ি ভাড়াটিয়া। শাজাহান কুড়িগ্রাম জেলার রৌমারী থানার নতুন যাদুরচর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।শাজাহান আমবাগ নছের মার্কেট এলাকার মানিক মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

র‌্যাব-১ জানায়, তারা দীর্ঘদিন যাবত চোরাইপথে দেশ-বিদেশী মাদক আমদানি করে গাজীপুরের কোনাবাড়ি থানাধীন আমবাগ এলাকা সহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। সোমবার দিবগ রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ৫০০পিস ইয়াবা ও দুটি মোবাইলসহ আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com