সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা আজও চলমান-ওবায়দুল কাদের

ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা আজও চলমান-ওবায়দুল কাদের

০৩ আগস্ট সোমবার ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৫ ও ২১শে আগস্টের ষড়যন্ত্রকারীদের অব্যাহত অপচেষ্টা আজও চলমান, সকলকে সতর্ক থাকতে হবে উন্নয়ন-অগ্রযাত্রা বিরোধী এই অপশক্তি সম্পর্কে।

তিনি গতকাল রাতে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ আয়োজিত সম্প্রতি আওয়ামী লীগের প্রয়াত নেতাদের অকাল মৃত্যুতে এক স্মরণসভায় একথা বলেন।

ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মরণসভায় যুক্ত হন।

তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, এডভোকেট সাহারা খাতুন,শেখ আবদুল্লাহ,বদরুদ্দীন আহমেদ কামরানসহ অন্যান্য নেতাদের আত্নার শান্তি কামনা করে বলেন তাদের অবদান দেশ ও জাতি শ্রদ্ধাবনত চিত্তে আজীবন স্মরণ করবেন।

ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনার সহযোদ্ধা হিসেবে তাঁরা আজীবন নিরলস কাজ করে গেছেন দল ও জাতীর জন্য।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি সার্বভৌম মানচিত্রের চিত্রকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই আগস্টে হারিয়েছে জাতি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আগস্ট মানে হারানোর বেদনা হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ।

ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ একটি Extended পরিবার,দেশ বিদেশে যেখানেই এ পরিবারের সদস্যগণ অবস্থান করুক-প্রত্যেকের সাথে প্রত্যেকেই বিনিসুতার মালার মত অবিচ্ছেদ্য এক বন্ধনে আবদ্ধ।

তিনি বলেন জাতির আদর্শের ঠিকানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর আস্থার বাতিঘর দেশরত্ন শেখ হাসিনা।
যে যেখানেই জীবন-জীবিকার প্রয়োজনে অবস্থান করুক
না কেন সবাই হৃদয়ের গভীরে লালন করে লাল সবুজের বাংলাদেশ।

ওবায়দুল কাদের বলেন জাতির চেতনার উৎসমূলে “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি”, আমাদের স্বপ্নের সোনালী দিগন্ত জুড়ে আলো ছড়ায় বঙ্গবন্ধু কন্যার দেখানো সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন।

তিনি বলেন আমরা সমৃদ্ধি অর্জনের পথ ধরে হাঁটি আর সে পথ নকশায় বিশ্বাসের অফুরন্ত শক্তি যোগায় ডিজিটাল বাংলাদেশ, যার রুপকার নতুন প্রজন্মের অহংকার সজীব ওয়াজেদ জয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন বিশ্ব আজ এক কঠিন সময় পার করছে, উত্তর গোলার্ধ থেকে দক্ষিণে বিষুব রেখার প্রান্তজুড়ে ঘন অমানিশা।
করোনা মহামারী স্থবির করে দিয়েছে প্রাণোচ্ছল পৃথিবীকে, গোটা বিশ্ব হিমসিম খাচ্ছে সংক্রমণ নিয়ন্ত্রণ ও আক্রান্ত মানুষকে বাঁচাতে।

মন্ত্রী বলেন বাংলাদেশের অনেক সীমাবদ্ধতা স্বত্বেও অসীম সাহসিকতায় মোকাবেলা করছে এ মহামারি।
আমরা আমাদের শক্তি ও মনোবল অর্জন করেছি বারবার মৃত্যুর মঞ্চ থেকে ফিরে আসা হিমালয়সম এক সাহসী ও মানবিক নেতৃত্ব থেকে,যার নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন তাঁর দক্ষতা,দূরদর্শিতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তগ্রহন ও বাস্তবায়নের ফলে বিশেষজ্ঞদের সকল পূর্বাভাস ভুল প্রমান করে সংক্রমণ এখনে আমাদের নিয়ন্ত্রণে।

ওবায়দুল কাদের যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার থাকুন এবং সরকারের ইতিবাচক অর্জনগুলো তুলে ধরে তা প্রচার করুন।

স্মরণসভায় যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com