শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
দিনাজপুরের ঘোড়াঘাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নদীর ঘাটে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

জানাযায়, রবিবার (২রা আগষ্ট) দুপুরে উপজেলার করতোয়া নদীর নুনদহ ঘাটে গোসল করতে নামলে কিছুক্ষন পর শিশু দুটির আর খোঁজ পাওয়া যায় না। পরবর্তীতে স্থানীয় লোকজন নদীতে নেমে শিশু দুটিকে অনেক খোঁজাখুজি করে না পাওয়ায় ঘোড়াঘাট ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষণিক ভাবে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের সহযোগীতায় রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল এসে অনেক খোঁজাখুজি করে শিশু দুটিকে উদ্ধার করে।

মৃত্যু শিশুরা হলো, উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের মৃত কবিরুল ইসলামের মেয়ে মোছাঃ মেহেনাজ আক্তার (০৯) ও আরেকজন ঘন কৃষ্ণরামপুর গ্রামের নায়েব আলীর ছেলে কামরুল হাসান (০৭)। শিশু দুটি সম্পর্কে ফুফাতো-মামাতো ভাইবোন।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন চৌধুরী সাংবাদিকদের জানান, আজকে দুপুর ২ টার দিকে স্থানীয় লোকজন আমাদেরকে ২ শিশুর নিখোঁজের খবরটি জানানোর পরপরই তাৎক্ষণিক ভাবে ঘটনা স্থলে উপস্থিত হই। বন্যার কারণে নদীতে প্রবল স্রোত থাকায় অনেক সমস্যার পরও রংপুর বিভাগীয় ডুবুরী দলের সহযোগীতায় নদীর তলদেশ থেকে শিশু দুটিকে উদ্ধার করতে সক্ষম হই।

ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, শিশু দুটি নিখোঁজের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ভাবে ঘটনা স্থলে উপস্থিত হই। ফায়ার সার্ভিসের সদস্যরা শিশু দুটিকে উদ্ধার করার পর, আমরা স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে শিশু দুইটির মৃত্যুদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com