শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
দেশের প্রতিটি দূর্যোগ,সংকটে জনমানুষের পাশে রয়েছে আওয়ামী লীগ-ওবায়দুল কাদের

দেশের প্রতিটি দূর্যোগ,সংকটে জনমানুষের পাশে রয়েছে আওয়ামী লীগ-ওবায়দুল কাদের

৩০ জুলাই ২০২০

মানুষের দুর্দশায় পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়াই আওয়ামী লীগের ৭ দশকের ঐতিহ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আজ সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

করোনার পাশাপাশি ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা এবং বন্যাদুর্গত মানুষের কল্যানে দলীয় নেতাকর্মীদের মানবিক অংশগ্রহন অব্যাহত আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন দেশের প্রতিটি অর্জনের সাথে যেমনি রয়েছে আওয়ামী লীগ, তেমনি দেশের প্রতিটি দূর্যোগ,সংকটে জনমানুষের পাশে রয়েছে আওয়ামী লীগ।

তিনি বলেন করোনার পাশাপাশি ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য,নগদ অর্থ, চিকিৎসা সহায়তা, সুরক্ষা সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

দেশের এক-তৃতীয়াংশ এলাকা বন্যার পানিতে প্লাবিত,দুর্গত মানুষের জন্য রান্না করা খাবারসহ মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন এভাবেই গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিক ও আস্থার ঠিকানায় পরিণত হয়েছে ঐতিহ্যেবাহী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বিষয়ে নজরদারি করছেন এবং নির্দেশনা দিচ্ছেন।

তিনি বলেন করেনা মোকাবিলায় নানান সীমাবদ্ধতা স্বত্বেও শেখ হাসিনা সরকার সংক্রমণ রোধ,চিকিৎসা ও মানুষের সুরক্ষায় কাজ করছেন।
মন্ত্রী বলেন ইতিমধ্যেই স্বাস্থ্যবিভাগে শুদ্ধি অভিযান শুরু হয়েছে, শেখ হাসিনা নিবিড় মনিটরিং এর ফলে সমন্বয়হীনতা কমে এসেছে,বাড়ছে সমন্বয়।


প্রধানমন্ত্রীর সাম্প্রতিক পদক্ষেপগুলোয় জনমনে আস্থা আবারও সুদৃঢ় হয়েছে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনার নিরলস শ্রম,মানবিক নেতৃত্ব ও দক্ষতার কারণে অন্যান্য দেশের তুলনায় আমাদের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে,
তবে এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগা চলবে না, যে কোন সময়ে তা অবনতির দিকে যেতে পারে।

করোনার পাশাপাশি ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা এবং বন্যাদুর্গত মানুষের কল্যানে দলীয় নেতাকর্মীদের মানবিক অংশগ্রহন অব্যাহত আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন দেশের প্রতিটি অর্জনের সাথে যেমনি রয়েছে আওয়ামী লীগ, তেমনি দেশের প্রতিটি দূর্যোগ,সংকটে জনমানুষের পাশে রয়েছে আওয়ামী লীগ।

ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী ও আবদুর রহমান,সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা ও উপদপ্তর সম্পাদক সায়েম খান

সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগকে ত্রাণের জন্য ডাক দিতে হয় না,আওয়ামী লীগ নিজ থেকেই ত্রাণ নিয়ে ছুটে যায় জনগনের কাছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com