মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
প্রাকৃতিক দূর্যোগ নিয়েও মিথ্যাচার বিএনপির -ওবায়দুল কাদের

প্রাকৃতিক দূর্যোগ নিয়েও মিথ্যাচার বিএনপির -ওবায়দুল কাদের

প্রতিটি বিষয়ে সরকারের সমালোচনা আর মিথ্যাচার করা বিএনপি”র চিরায়ত ঐতিহ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আজ সকালে সচিবালয়ে তাঁর নিজ দপ্তরে ব্রিফিংকালে এ মন্তব্য করেছেন।

এবারের বন্যা নাকি সরকারের নতজানু পররাষ্ট্রনীতির ফল বিএনপির মহাসচিবের এমন অদ্ভুত বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন প্রাকৃতিক দূর্যোগ নিয়েও মিথ্যাচার ও অপরাজনীতির বৃত্ত থেকে বিএনপি বেরিয়ে আসতে পারে নি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী পাল্টা প্রশ্ন করে মির্জা ফখরুলের কাছে জানতে চান তাহলে কি সম্প্রতি চীন, জাপান ও আসামের বন্যাও নতজানু পররাষ্ট্রনীতিরন ফল?
বিএনপির আমলে যে বন্যা হয়েছিল তাও কি নতজানু পররাষ্ট্রনীতির কারনে হয়েছিল?

বিএনপি মহাসচিব বন্যার্তদের সহায়তায় সরকারের কোনোধরনের প্রয়াস চোখে দেখেন না বলে খুঁজে পাচ্ছেন না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন গুলশানে বসে বসে প্রেস ব্রিফিং এ মিথ্যাচার করলে দেখার কথাও নয়,কারন বন্যা গুলশানে নয়,দেশের ৩১টি জেলাকে প্লাবিত করেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাদের উদ্দেশ্যে বলেন হাতের তালু দিয়ে আকাশ ঢাকা যায় না,বিএনপি না দেখলেও দেশের মানুষ সরকারের মানবিক সহায়তার কার্যক্রম দেখছে এবং উপকৃত হচ্ছে।
দেশের ৩১টি জেলায় বন্যার্তদের সহায়তায় ১ হাজার ৬০৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, এসব আশ্রয় কেন্দ্রে প্রায় ৯০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন সরকারের পাশাপাশি আওয়ামী লীগও দুর্গত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে।

ওবায়দুল কাদের বিদেশগামীদের করোনা পরীক্ষা নিয়ে এখনো কিছুটা বিভ্রান্তি রয়ে গেছে জানিয়ে বলেন অনেকেই টিকেট জমা দিয়ে ৪৮ থেকে ৭২ ঘন্টা আগে নমুনা দিচ্ছে পরীক্ষার জন্য, আবার কেউ কেউ ২৪ ঘন্টা আগে রিপোর্ট পাচ্ছে, কেউ পাচ্ছে না।তাই বিদেশগামীদের ভোগান্তি কমাতে একটি যৌক্তিক সময় নির্ধারণে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় রীভা গাঙ্গুলি দাস বলেন বাংলাদেশ -ভারত সম্পর্ক অতীতের যে কোন সময়ের চেয়ে এখন অধিকতর উঞ্চ,সৌহার্দ্যপূর্ণ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাংলাদেশে অবস্থানকালে এবং সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পসমূহ এগিয়ে নিতে ভারতের হাইকমিশনারকে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com