বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি ময়নাতদন্তে পুলিশের দাবির সঙ্গে অমিল, বাড়ছে রহস্য দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের কোচ সুনান রুবাইয়াত ম্যাক সালমান শাহ হত্যা মামলা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে সিআইডির আবেদন জেল থেকে মুক্তির পর জাহের আলভীর রহস্যময় পোস্ট, ‘বেছে বেছে’ লিখে বাড়ালেন কৌতূহল। ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন
বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকলীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল

বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকলীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল

ফরিদপুরের বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকলীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়’র জন্মদিন উপলক্ষে বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ বৃক্ষরোপণ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০ টায় উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর ঈদগাহ মাঠে বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি উদ্বোধন করা হয়।

এরপর বাকি ১০ টি ইউনিয়নে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করেন উপজেলা ও সংশ্লিষ্ট ইউনিয়নের আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি কামরুল সিকদার, সাধারণ সম্পাদক মো. ইদ্রিস শরীফ, সাংগঠনিক সম্পাদক শেখ মনজুর রহমান তুষার, প্রচার সম্পাদক শেখ মো. আনিসুজ্জামান, যুব ও ক্রীড়া সম্পাদক সহিদ মিয়া, প্রধান শিক্ষক মিশকাত হোসেন, সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এ কে আজাদ মুক্ত প্রমুখ।

এছাড়া বিকাল ৫ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com